রংপুর বদরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে জুয়েল রানা নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (০৫ মে) সকাল সাড়ে ৯টায় বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১০ থেকে ১২ নম্বর রেলঘুণ্টির মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়া পাড়া গ্রামের ময়নাল হকের ছেলে।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বদরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এবিএস





