ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টিতে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিড়ম্বনায় পড়েন নগরবাসী। জলাবদ্ধতার কারণে সকাল (শনিবার) থেকেই শুরু হয় নাগরিক দুর্ভোগ।
রাস্তায় হাটুপানি জমে বিপাকে পড়েন সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে রাজধানীর শান্তিনগর, রাজারবাগ, মৌচাক, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
এদিকে জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে শান্তিনগর এলাকায় এসে ওয়াসা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, জমে যাওয়া পানি নিষ্কাশনে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।
ওএফ





