নয়টি গরু নিয়ে ব্যাবসা শুরু করে চার বছরে ৮৮ টি গরুর মালিক খুলনার সোনাডাংগা উপজেলার গল্লামারির ব্যাবসায়ী আব্দুল মান্নান(৪৯)নামে এক ব্যাক্তি।
আব্দুল মান্নান বি,জি,বির চাকরি করতেন। তিনি জানান, শারিরীক দূর্ঘটনার কারনে তাঁর চাকরী চলে যায়। তখন তিনি এক সন্তানের বাবা। তার পরিবারের সদস্য সংখ্যা তখন ছয় জন। পরিবার তার উপর জীবিকা নিরবাহ করতো।
চাকরি চলে যাওয়াতে তার পরিবারসহ তিনি হতাশ হয়ে পড়েন। কোন উপায় না পেয়ে তিনি কৃষি কাজ শুরু করেন। পাশাপাশি তিনি ২ টা গাভীও কিনেন।
দ্বিতীয় বছরে দুইটা গাভী বাচ্চা দেয়। একটি বোকনা বাছুর এবং অপরটি  এড়ে বাছুর। তখন গরুর সংখ্যা দাড়ায় চারটা তে, তৃতীয় বছরে গরুর সংখ্যা দাড়ায় ছয়টি তে এবং চতুর্থ বছর গরুর সংখ্যা দাড়ায় বার টি । তখন বার টি গরু থেকে তিনি ৩ টি এড়ে গরু বিক্রয় করে দিয়ে ৬ টি গাভী এবং ৩টি এড়ে নিয়ে মোট নয়টি গরুর একটি খামার তৈরী করেন। নয়টি গরু থেকে ১০ বছরে তিনি ৮৮টি গরুর মালিক হন।
৮৮ টি গরুর মধ্যে আছে ৫১ গাভী এবং ৩৭ টি আড়ি। বর্তমানে ৮৮ গরুর জন্য তিনি পাঁচটি খামার তৈরী করেন। খামারে বর্তমানে চার জনের কর্মসংস্হান হয়েছে। তাঁর সাথে খামারে তাঁর স্ত্রী এবং তাঁর দুই পুত্র সহযোগীতা করেন।
আব্দুল মান্নান জানান, প্রতি দিন গরু ১৪০-১৫০ লিটার দুধ দেয়। তিনি প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকার দুধ বিক্রি করেন।
গরুর পিছনে খরচ হয় প্রতিদিন প্রায় চার হাজার টাকার মতো। তাঁর পরিবারে দুই পুত্র এবং এক কন্যা লেখা পড়া করে। তিনি এখন শুধু গরুর খামার করেই তার সন্তানদের লেখাপড়াসহ পরিবারের সকল চাহিদা মিটান বলে জানিয়েছেন।
তিনি বলেন, এ বছর কোরবানিতে ১৬ টি গরু ৯ লক্ষ ৮৫ হাজার টাকা বিক্রি করেছেন। আগামী কোরবানীতে ২১ টি গরু বিক্রি করবেন।
তিনি জানান, গরুর ব্যাবসা করে খুলনা শহরে ৬ কাঠা জমি কিনেছেন। তিনি আগামীতে আরো একটি খামার তৈরী করবেন।
জিল্লু/এমআর