সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা এলাকায় প্রতিবেশী দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন মো. কাসেম (২৬) ও মো. মঞ্জু (২৬)।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পূর্বশত্রুতার জের ধরে দুই প্রতিবেশী কাসেম ও মঞ্জুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
জোড়া খুনের ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এইচ ই





