ইতালি নাগরিকের পর এবার রফিকিনিও নামে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের মাহিগঞ্জের নাচনিয়া বিলে তাকে গুলি করে হত্যা করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর এমএ মাজেদ জানান, খবর পেয়ে কোতোয়ালি, কাউনিয়া ও পীরগাছা থানার অফিসার ইনচার্জসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

নিহত রফিকিনিও রংপুরের একটি কৃষি প্রকল্পে কর্মরত ছিলেন। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এআর