সোলার ক্রয়ে নানা অনিয়ম ও বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (দুদক) ২ কর্মকর্তাকে টানা ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক কার্যালয়ে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুদকের সহকারী পরিচালক সামছুল আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন।

অভিযুক্তরা হলেন- পিকেএসএফ’র সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম ও সোলার প্রকল্প ব্যবস্থাপক আ আ ম আনোয়ারুজ্জামান।

অভিযোগ রয়েছে, সোলার  কেনাকাটায় অনিময়ের ঘটনায় ওই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাত ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ অধিকতর অনুসন্ধানে তবে আগামীকাল সোমবার সকালে পিডিবিএফের এমডি মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকা, একে, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ