স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘তদন্তের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনী প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে গ্রেফতার করতে পারে, তবে আমি নিশ্চিত নই’।

তানভীর জোহা নিখোঁজ প্রসঙ্গে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবা‍বে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিশেষজ্ঞ মতামত দেওয়া সাইবার ক্রাইম বিশেষজ্ঞ ও আইসিটি মন্ত্রণালয়ের স্থগিত থাকা প্রকল্প সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন) তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ হন।

জোহার স্বজনদের অভিযোগ, বুধবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর কচুক্ষেতে জোহাকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় তার পরিবার বিভিন্ন থানায় জিডি করতে গেলে জিডি নেয়নি সংশ্লিষ্ট থানা পুলিশ।

জিডি না নেওয়ার বিষয়টি তার জানা নেই বলেও জানান স্বরাষ্টমন্ত্রী।

ওএফ