বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী কমিউটার ট্রেন থেকে সাড়ে ৩ মণ আতশবাজি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে ভারত থেকে পাচার হয়ে আসা আতশবাজি খুলনায় পাচারকালে নাভারন এলাকা থেকে জব্দ করা হয়। ট্রেনটির শেষের বগির টয়লেটে করে এসব আতশবাজি পাচার করা হচ্ছিল। এসময় আতশবাজির কোন মালিককে পাওয়া যায়নি।

শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার আব্দুস সাদেক জানান, জব্দ আতশবাজি অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছে। এগুলোর গায়ে কিরণ ফায়ার ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, পুটখালী সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য আনা হয়েছিল। বেনাপোল হয়ে নাভারণ স্টেশন দিয়ে এগুলো খুলনায় যাচ্ছিল বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছে।

জব্দ আতশবাজি বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

এবিসিদ্দিক