চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ট্রাক ও চার চাকার মিউজিক (লেগুনা) গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, লেগুনার চালক ছাড়াও ১৫ জন যাত্রী ছিলেন। কক্সবাজার থেকে আসা লবন বোঝাই ট্রাকটি চুনতি ফরেস্ট অফিস এলাকায় লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ ১২ জনের নিহত হয়েছে।

তিনি আরও বলেন, আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও দু’জন মারা যান।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাস্থলে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া দু’জন হলেন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার জসিম উদ্দিন ও বেলাল হোসেন। তারা দুই ভাই। বাকি নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এমবি