পাবনা জেলার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দু’জনকে আটক করেছে পুলিশ। উপজেলার অরনকোলা ও বিলকেদা গ্রামে বুধবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার অরনকোলা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে কালু প্রামাণিক (৪৫) ও বিলকেদা গ্রামের মৃত ইসমাইল মল্লিকের ছেলে শামসুদ্দিন মল্লিক (৬০)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অরনকোলা ও বিলকেদা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ কালু ও শামসুদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় কালুর কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও শামসুদ্দিনের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদরে বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আটকদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এমএনজে