বৃহস্পতিবার দুপুর ১২টার পরে এই শপথ পড়ানো হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।
প্রথমে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথ পড়ানো হয়। এরপরে ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি।
এনএইচ
স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার দুপুর ১২টার পরে এই শপথ পড়ানো হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।
প্রথমে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথ পড়ানো হয়। এরপরে ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি।
এনএইচ
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও বিস্তারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, মানুষ যেন প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়ে। বিশেষ করে এআইয়ের অগ্রগতির কারণে দেশের বেকারত্বের সমস্যা যাতে আরও জটিল না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি বহুমুখীকরণে সহায়ক খাতগুলোতে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক, সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তারা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, মর্যাদা ও জনগণের কল্যাণ সুরক্ষিত রাখতে কৌশলগত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নয়ন ও অগ্রগতিতে সাফল্য অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। এই জনমিতিক সুবিধা বাংলাদেশের জন্য বড় সম্পদ ও সম্ভাবনা। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও উৎপাদনশীল করে গড়ে তুলতে হবে।
বেসরকারি স্কুল ও কলেজের আরও ৩৭৬ জন শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হয়েছেন। পাশাপাশি ১ হাজার ৫৯৪ জন শিক্ষক পেয়েছেন বিএড স্কেল। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ৫ হাজার ৪৭৪ জনের ক্ষেত্রে।
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী রোববার (৮ নভেম্বর) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র অতি-গোঁড়া ইহুদিদের রাজনৈতিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবার তাঁর পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছে। নতুন সরকার গঠনের জন্য নেতানিয়াহুর নাম সুপারিশ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এতে বিরোধী নেতা গাদি আইজেনকটের সরকার গঠনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেড়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৬ জন।
ঢাকার আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্প পুলিশ-১-এর আওতাধীন ১ হাজার ৮৬৩টি কারখানার মধ্যে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৭০টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চালু আছে।