রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর বলেছেন, জাপানের নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করেছে জেএমবি নেতা মাসুদ রানা।

মঙ্গলবার দুপুরে রংপুর ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিআইজি হুমায়ুন কবীর বলেন, জাপানের নাগরিক হত্যার মূল ঘাতক জেএমবি সদস্য মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। রানা হত্যাকান্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। জেএমবি সদস্য মাসুদ রানা নিজেই জাপানের নাগরিককে গুলি করে।

এছাড়া আওয়ামী লীগ নেতা রহমত আলীকে হত্যা ও বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে গুরতর আহত করার কথাও স্বীকার করেছে মাসুদ রানা।

এমকে