ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত মোস্তফা বলেছেন, বাংলাদেশে টিকা দান কর্মসুচির কারণে দিন দিন শিশু মৃত্যু হার কমছে।
সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবন মিলনায়তনে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগামী ২৫ এপিল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতায় ৫৯ মাস বয়সী শিশুদেরকেও এ ভিটামিন খাওয়ানো হবে।
শওকত মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে টিকা দান কর্মসুচির কারণে দিন দিন শিশু মৃত্যু হার কমে যাচ্ছে।
তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশে টিকাদন কর্মসূচি নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন দেশে জঙ্গিরা এ কর্মসূচি বাস্তবায়ন করতে দেয় না। আমাদের দেশে এমন ব্যবস্থা নেই। আশা করছি সফলভাবে আমাদের ক্যাম্পেইন শেষ করতে পারবো।’
বিশেষ অতিথি ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী খান বলেন, ‘আমাদের হাজারো সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যেও আমরা আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। সকলের চেষ্টায় এ কর্মসূচি সফলভাবে শেষ করবো।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ও জনস্বাস্থ্য পুষ্টি অধিদপ্তরের পরিচালক ডা. মো. আলমগীর আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি জোনের ৫৭ টি ওয়ার্ডের মধ্যে ৬৪ টি ওয়ার্ডে এ ক্যাম্পেইন করা হবে। পাঁচ থেকে ১১ মাস বয়সী শিশু ৪৩ হাজার ৫১৪ জন এবং এক থেকে পাঁচ বছর বয়সী দুই লাখ ৮৫ হাজার ২০০ জন শিশুকে এ সেবা দেয়া হবে।
এআই, জেএ





