বেনাপোল পোর্ট থানার আমড়াখালী চেকপোষ্ট এলাকায় একটি বাস তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৭৩ ভরি সোনার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। কলকাতা-ঢাকা সোহার্দ্য পরিবহনে নিয়মিত তল্লাশিকালে সোমবার রাতে বিজিবি সদস্যরা উক্ত সোনার তৈরি গহনাগুলো উদ্ধার করেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্ণেল খবির উদ্দিন জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা এবং কলকাতা-ঢাকার পরিবহনসহ সকল পরিবহন আমড়াখালী বিজিবি চেকপোষ্টে তল্লাশি করে ছাড় দেওয়া হয়।তারই ধারাবাহিকতায় সোমবার রাতে কলকাতা-ঢাকাগামী সোহার্দ্য পরিবহনে তল্লাশি করার সময় পরিত্যক্ত অবস্থায় ৭৩ ভরি সোনার তৈরী গহনা উদ্ধার করা হয়। যার মূল্য ২৫ লাখ ৫৫ হাজার টাকা।
নাসির/জারিফ





