নরসিংদীর শিবপুর উপজেলা থেকে তিন মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলো- আজিজ(৫২), মহসিন(২০), আলামিন(২০)।

শুক্রবার বিকেলে উপজেলার যশোর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পিবিআই নরসিংদীর অতরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানায়, তিন মানবপাচারকারীসহ একটি সংঘবদ্ধ একটি চক্র গ্রামের সহজ সরল নারীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে লেবাননে পাঠায়। সেখানে নিয়ে একটি দালাল চক্রের কাছে বিক্রি করে তাদেরকে অনৈতিক কাজে বাধ্য করে আসছিল।

এমন অভিযোগের প্রেক্ষিতে ও আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন পিবিআই তাদেরকে গ্রেফতার করে।

এআই