রাজধানীর ওয়ারিতে ছিনতাইয়ের সময় গণধোলাইয়ের শিকার হয়ে অজ্ঞাতপরিচয়ে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ গণধোলাইয়ের ঘটনা ঘটে।

ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, থানা এলাকার ব্রজহরী স্ট্রিটে ছিনতাই করার সময় লোকজন ২০/২২ বছরের ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তারা তাকে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২ টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস