প্রশাসনে দুই সচিবসহ ৮৩ জন কর্মকর্তার দফতর রদবদল করেছে সরকার। এরমধ্যে ৯ জন অতিরিক্ত সচিব, ৪৫ যুগ্ম সচিব এবং ২৭ জন উপসচিব রয়েছেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

বিআরবির মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) দিলদার আহমেদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) তপন কুমার ঘোষকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) গৌরাঙ্গ চন্দ্র মোহন্তকে ইউজিসির ‘এইচইকিউইপি’র প্রকল্প পরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক বেগম মহসিনা ইয়াসমিনকে একই প্রতিষ্ঠানের এম.ডি.এস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদকে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন প্রকল্পের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম নাসরিন আরা সুরত আমিনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. ময়জুল শাহান খানকে বদলিপূর্বক প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

কেএইচ