নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চৌমুহনী পৌরসভা যুবদলের আহবায়কসহ বিএনপি জামায়াতের ১৬নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সুধারাম থানায় বিএনপির ৪, বেগমগঞ্জ থানায় বিএনপির ৮, যুবদলের ১ ও জামায়াতের ২ এবং কবিরহাট থানায় জামায়াতের ১ নেতা কর্মী রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ দলীয় জোটের ডাকা হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন সময় নাশকতা মূলক কর্মকান্ড সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ১৪ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএইচ





