বিমা কোম্পানির এজেন্ট হতে হলে ৭২ ঘণ্টার প্রশিক্ষণ করতে হবে। তাহলেই লাইসেন্স পাওয়া যাবে। ১ জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হচ্ছে।

সম্প্রতি প্রজ্ঞাপন আকারে জারিকৃত এ নির্দেশনা চিঠির মাধ্যমে বিমা কোম্পানিগুলোকে জানিয়ে দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র নির্দেশনায় বলা হয়েছে, এজেন্টদের পাশাপাশি ৭২ ঘণ্টার এ প্রশিক্ষণ আর্থিক সহযোগীদেরও (ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট) নিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমা শিল্পের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিমা ব্যবসায় নিয়োজিত সব এজেন্টকে বিমা ব্যবসা আহরণের জন্য লাইসেন্স সংগ্রহ কিংবা নবায়ণ করার আগে কর্তৃপক্ষ স্বীকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে হবে।

এ প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করবেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদেরকেই প্রয়োজনীয় কাগজপত্রসহ এজেন্ট হিসেবে লাইসেন্স দেওয়ার অনুরোধ করতে পারবে কোম্পানি।

বিমা আইন ২০১০ এর ১২৪(৪) ধারা ও জাতীয় বিমা নীতি -২০১৪’র ১.৪.২ অনুচ্ছেদ অনুসারে এ নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে নির্দেশনাটিতে।

ইআর