সদর উপজেলায় শনি মন্দিরের তালা খুলে প্রতিমার গায়ে থাকা ৩ ভরি স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের সামগ্রী লুট করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলা শহরের হোটেল আর রহমানের পাশে শনি মন্দিরে এ লুটের ঘটনা ঘটে।

মন্দির কমিটির সদস্য সঞ্চয় সাহা জানান, ভোরে একদল ডাকাত মন্দিরের প্রবেশ পথের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা প্রতিমার (শনি দেব) গলায় থাকা ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এ ছাড়া তারা পূজা-অর্চনার সামগ্রী তছনছ করে।

তিনি জানান, এ ঘটনায় প্রায় তিন-চার লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ডাকাতরা প্রতিমার কোনো ক্ষতি করেনি। মন্দির কমিটির পুরোহিত শ্রী শঙ্কর চক্রবর্তী জানান, ডাকাতির সময় মন্দিরের নিচতলার অন্য রুমের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, মন্দির ডাকাতির ঘটনাটি রহস্যজনক। ডাকাতি হওয়া স্বর্ণালংকাসহ মালামাল উদ্ধার ও ডাকাতদের চিহ্নিত করতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এমএম