ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে ২১ জন প্রার্থীর বৈধ মনোনয়ন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রবিবার (৯ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসে প্রার্থীগণ মনোনয়ন পত্র প্রত্যাহার করেন বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
ঠাকুরগাঁও-১ আসনে ন্যাশনাল আওয়াম পার্টি (ন্যাপ)’র এ্যাড. বলরাম গুহ ঠাকুরতা, ওয়ার্কাস পার্টির ইমরান হোসেন চৌধুরী, ঠাকুরগাঁও-২ আসনে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা: আব্দুস সালাম, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা এবং ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ ন্যাশলালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)’র এনামুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উল্লেখ যে, ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে ২৬ জন মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ের সময় ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
হাসেম/জেড





