স্থানীয় সময় রোববার (১৮ অক্টোবর) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫২তম অধিবেশনের ফাঁকে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা বিষয়ক ওআইসি মন্ত্রী পর্যায়ের অ্যাড-হক কমিটি’র সভায় এই প্রতিশ্রুতি দেওয়া হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং অ্যাড-হক মন্ত্রী পর্যায়ের সভার সহ-সভাপতি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদস্য রাষ্ট্রগুলোকে এই সংকট সমাধানে সম্মিলিতভাবে ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি মানবিক ও আইনি কার্যক্রমকে সমর্থন করার জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্থাপিত গুরুত্বপূর্ণ পাঁচ দফা কর্মপরিকল্পনার ওপর জোর দেন; যেখানে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের, বিশেষ করে আইনি কাঠামোর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এমএম















