কুয়াকাটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যূ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১০ পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে।
পাঞ্জুপাড়াস্থ কুয়াকাটা পৌর বিএনপি’র অস্থায়ী কার্যালয় বিএনপির আহবায়ক আজিজ মুসুল্লীর সভাপতিত্বে বক্তব্য দেন, যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, সাইদুর রহমান সোহেল, আলাউদ্দিন ঘরামি, ডা. এমএ মান্নান, কুয়াকাটা ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপার সৈয়দ ফারুক প্রমুখ। এসময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেল সাড়ে ৪ টায় লতাচাপলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতানের সভাপতিত্বে আলীপুরের দলীয় অফিসে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় লতাচাপলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের ও অঙ্গসংগঠনের শতাধীক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআইএস





