মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় আহসান উল্লা (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আহসান উল্লা উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি গ্রামের আব্দুল্লা মাস্টারের ছেলে। তিনি খিলপাড়া বাজারের ওষুধ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ব্যবসায়ী আহসান উল্লা তার প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় বাজারের পাশে স্থানীয় বাবুল এন্ড ব্রার্দাসের একটি মালবাহী ট্রাক ঘোরার সময় পিছনের দিক দিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা আহসান উল্লা সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রগঞ্জ ন্যাশানাল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, আমরা বিষয়টি শুনেছি। তবে থানায় কোনো অভিযোগ আসেনি।

এআর