মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সরইনগর গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপে সংঘর্ষে ১০/১২ জন আহত হয়েছে।

সংর্ঘষের ঘটনাকে কেন্দ্র করে ১০ টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান হয়েছে‌।

মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ছয়টার ইফতারি প্রস্তুতির সময় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সরইনগর গ্রামের আওয়ামী লীগ নেতা কুতুবুল আলম শাহিন এবং ফরিদুল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শায়রুল, কায়েম, রুহুল শেখ, নবাব আলী, সোরাভ শেখ, মনিরুল মৃধা, এবং কুতুবুল আলম শাহিনের বাড়ি সহ দু'গ্রুপের অন্তত ১০ টি বাড়ি ভাঙচুর করা হয়। এবং মোমেনা বেগম, লিটন, বদিয়ার, আশিক, তোকা, ওমর, সহ দু'গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছে।

ফরিদুল মোল্লা জানান মাঠে ঘুড়ি ওড়ানো কে কেন্দ্র করে আবুলের ছেলে শ্রীকোল সরকারি প্রাথমিক স্কুলের পাশে চন্ডী বাড়ির সামনের জাফরের উপর হামলা চালায়। পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে।

কুতুবুল আলম শাহীন জানান, ফরিদুল মোল্লার নেতৃত্বে খাইরুল, সুহাগ, আক্কাস, ফরিদুল বাজারের ঘটনাকে কেন্দ্র করে ইফতারের আগ মুহূর্তে আমাদের লোক গুলোর উপর অতর্কিত হামলা চালায় এতে কমবেশী ৯/১০ জন আহত হয়েছে এবং আমাদের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সন্ধ্যার আগে সরইনগর গ্রামের ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হলে দ্রুত সেখানে পুলিশ প্রেরণ করা হয়। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সংঘর্ষে ৬/৭ জন কমবেশি আহত হয়েছে।

সাইফুল্লাহ/এএস