লালমনিরহাটের আদিতমারীতে এক বখাটের আক্রমনের শিকার হয়েছেন ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী। রাস্তায় ওই ছাত্রীকে জাপটে ধরে এলোপাতাড়ি মারধর করে সুবোল নামের এক বখাটে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় ছুটির পর ছাত্রীটি বাড়িতে যাওয়ার সময় আক্রমনের স্বীকার হয় সে। ঘটনাটি ঘটেছে বিদ্যালয় থেকে মাত্র একশ গজ দূরে। এ ঘটনার পর পরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয়রা ছুটে এসে বখাটের হাত থেকে ছাত্রীকে উদ্ধার ও হিন্দু যুবককে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কালীস্থান মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির পর ছাত্র-ছাত্রীরা সবাই নিজ নিজ বাড়ির উদ্দ্যেশে বের হয়। ৭ম শ্রেনীর ছাত্রী রোজিনা খাতুন ও তার বান্ধবীরা স্কুল থেকে মাত্র একশ গজ দূরে চলে আসে। ওই সময় কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাঠ গ্রামের সুমন্ত বর্মনের ছেলে সুবোল চন্দ্র (২০) রাস্তায় তাকে ইঙ্গিত করে অশ্লীল মন্তব্য করে। মেয়েটি বখাটের কথার প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে প্রকাশ্যে জাপটে ধরে এলোপাতাড়ি মারধর করতে থাকে। তার সহপাঠীদের চিৎকারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানসহ স্থানীয়রা ছুটে এসে মেয়েটি উদ্ধার করেন। পরে বখাটে যুবককে আটক করে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে আটকে রাখা হয়।
৭ম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রীর বাবা মজিবর রহমান জানান, বখাটে সুবোলের বাড়ি তার বাড়ির পাশাপাশি। সে স্কুলে যাতায়তের সময় প্রায়ই তার মেয়েকে উক্তত্য করত। একাধিকবার নিষেধ করার পরেও সে কোন কর্ণপাত করেননি।
কালীস্থান নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় ওই বখাটেকে আটক ও তার হাত থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ হরেশ্বর রায় বলেন, এ ধরনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়ের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে।
জারিফ





