দেখি দেখি করতে করতে এখন মহামারী আকারে পৌছে গেছে ডেঙ্গু। বর্তমানে হাসপাতালগুলোতে প্রায় ৮০ শতাংশ জায়গা ডেঙ্গু রোগীর দখলে। 

হাসপাতালে আসাটা এখনো থামে নি। বিগত কয়েক বছরের মধ্যে রেকর্ড করতে যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

২০১৮ সালে ১০ সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছিল। চলতি বছরের (২০১৯) পাঁচ মাসেরও বেশি সময় বাকি থাকতেই ডেঙ্গু আক্রান্তে গত বছরের রেকর্ড ভঙ্গ হতে চলছে।

২৫ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২৫৬ জন। তাদের মধ্যে চলতি মাসেই সর্বোচ্চসংখ্যক ৭ হাজার ১১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এদিকে ৯ হাজারেরও বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সিঙ্গাপুর, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি।

জেড