রংপুর জেলার কুড়িগ্রামের রাজীবপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার শিবের ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম জুবায়ের হোসেন (১৬)। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে একই গ্রামের দিনমজুর মোজাম্মেল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, টিভির এন্টিনার বাঁশ লাগানোর সময় সেই বাঁশ পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইন স্পর্শ করে। এসময় সে গুরুতর আহত হয়। তার চাচা আব্দুল বারেক তাকে বাঁচানোর জন্য বাঁশ ধরলে তিনিও আহত হন।
পরে আহতদের স্বজনরা তাদেরকে উদ্ধার করে রাজীবপুর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্টার দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে পৌঁছার আগেই জুবায়ের হোসেন মারা গেছে।
এআই





