ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট থেকে আসার পথে নসিমন উল্টে ২ গরু ব্যবসায়ি নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৭ জন।

শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের ফজলুল করিম (৪৫) ও একই উপজেলার ভাকুরা গ্রামের সাদ্দাম হোসেন (৩৮)।

এই ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছে।তারা হলেন- শহিদুল ইসলাম (৪৫), পরেশ (৬০), সোহেল (২৮), কাসেম (৪০), জহিরুল (৩৮), ফরমান (৪৪), ইউসুফ (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট থেকে গরুবাহী একটি নসিমন উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী নিহত ও ৭ জন আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে আহতদের অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দূর্ঘটনায় নিহতদের কথা নিশ্চিত করেছেন।

সোহেল/এমবি