বর্ষবরণে ঢাকা টিএসসিতে যৌন নিপীড়ন কারীদের গ্রেফতার দাবীতে বরিশালে সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিএম কলেজ শাখা।

সোমবার বেলা ১১টায় বরিশাল ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশালে জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শারমিন জাহান পপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়ন সাধারন সম্পাদক এ বি সিদ্দিক, বরিশাল রির্পোটাস ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস, প্রফেসর কায়ুম সালাউদ্দিন, নিগার সুলতানা হনুফা, দিপংকর কুন্ড সহ ছাত্র -শিক্ষক নেতৃবৃন্দ।

এসএইচ