৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিস্ট্রার নার্সদের প্রথম শ্রেণি পদমর্যাদায় নার্সিং অফিসার পদে নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বান্দরোডে মানববন্ধন করেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অরগানাইজেশন আয়োজিত মানববন্ধনে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিন ওসাধারণ সম্পাদক বাদল সরকার।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নার্সিং কলেজের শিক্ষার্থী মেহেদী আলম কল্লোল, সেতু বিশ্বাস, ফেরদৌস খান, সেতু রানী দাস ও সুস্মিতা মল্লিক।

বক্তারা বলেন, তাদের প্রাপ্য পদমর্যাদা প্রদান না করে বৈষম্য করা হচ্ছে। তাদের প্রথম শ্রেণির পদমর্যদায় উন্নীত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এএইচ