চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সুন্দরবন ১ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটি থেকে ১২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জাহাজটি ডুবে গেছে বলে বন্দর সূত্রে জানা গেছে। দেড় হাজার টন স্টিল কয়েল নিয়ে জাহাজটি যাচ্ছিল।
পণ্যবাহী ওই জাহাজটিতে ১২ জন নাবিক ছিলেন। দুটি জাহাজ গিয়ে ওই নাবিকদের উদ্ধার করেছে।
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ





