ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার শাহাবাজপুর দেওড়া সড়কে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। তাদের নামে ব্রাহ্মণবাড়িয়া সদর ও লাখাই থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জেড