নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে রফিকুল ইসলাম(৩৮) ও গাজী (৩২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় সড়কের পাশ থেকে দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) ফরিদা খানম টগরের দাবি, লামাপাড়ার স্টেডিয়াম এলাকায় রাত ১১টার দিকে ওই দুই যুবক একটি মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করছিলেন। পুলিশের সন্দেহ হলে তাঁদের থামতে সংকেত দেওয়া হয়। এ সময় দুই যুবক তাঁদের সঙ্গে থাকা দুটি ব্যাগ সড়কের পাশের ডোবার দিকে ছুড়ে মারেন। পরে তাঁদের আটক করা হয়।

তারা দাবি দুটি ব্যাগের মধ্যে একটি ডোবায় পড়লেও আরেকটি পড়েনি। এর ভেতর থেকে দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়েছে।

এএইচ