ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বারবাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

জানাগেছে, মোবাইল কোর্ট বারবাজারের ভাই ভাই স্টোরের মালিক অসিত সাহাকে ২ হাজার, ফারিহা ড্রাগের মালিক মোস্তাক আহম্মেদ বিপ্লবকে ৩ হাজার ৫শ ও শুভেচ্ছা বিপণীর মালিক মহিদুল ইসলামকে ২ হাজার ৫০০সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় তিন প্রতিষ্ঠানের মালিককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিবুপদ বিশ্বাসসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

এসএম