রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. সোহাগ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত সোহাগের বাবার নাম সিদ্দিকুর রহমান। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার শ্রী রায়ের চর গ্রামে।

এ ব্যাপারে নিহতের বড় ভাই নাহিদ হাসান বলেন, সোহাগ স্থানীয় ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের ছাত্র। সে গ্রাম থেকে আমার উত্তরার বাসায় আসছিল। সোমবার সকালে সে যাত্রাবাড়ী গোলাপবাগ মোনোয়ারা হাসপাতালের সামনে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে। এরপর দ্রুত স্থানীয়রা তাকে স্থানীয় মোনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসঅই) মাহবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ