বরগুনার নিশানবাড়িয়া থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন (২৮) ও নজরুল (৩৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৭ মার্চ) রাতে তাদের আটক করা হয়। আটক দু’জনের বাড়ি নলটোনা ইউনিয়নে।
বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খোকন জানান, সন্দেহজনকভাবে দু’জনকে ঘোরাফেরা করতে দেখে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
দু’জনের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ওএফ





