চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনের পুলিশের এক এএসআই আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাইনের নিজ কোয়ার্টারে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করেন (স্পেশাল ফোর্স) কালেঞ্জয় চাকমা (৩৫) নামের এই পুলিশ সদস্য।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে সাড়ে ১০টার দিকে কালেঞ্জয় চাকমার লাশ নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলন্তবস্থায় উদ্ধার করা হয়েছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। হয়তো পারিবারিক কোন আশান্তি থাকতে পারে। লাশ উদ্ধারে পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
জানা গেছে, কালেঞ্জয় চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। তার এক পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে।
জেড





