ময়মনসিংহে জেএমবি (জামা’য়াতুল মুজাহিদিন বাংলাদেশ) সন্দেহে নারীসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব।

গতকাল রাত ৮টার সময় জেলার বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। 

ময়মনসিংহের র‍্যাব-১৪, সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম এবং র‍্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলি সাদিকের নেতৃত্বে যৌথ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাবের এএসপি তৌফিকুল আলম প্রাথমিকভাবে বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনে করে এই চারজন বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে নামেন। এ ব্যাপারে আগেই তথ্য ছিল র‍্যাবের কাছে। ফলে র‍্যাব সদস্যরা সেখানে ওত পেতে ছিল। রাত ৮টার দিকে তাদেরকে প্ল্যাটফর্ম থেকে আটক করা হয়।

এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

জেড