শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) নওশাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই নওশাদ জানান, নিহত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। আজ অচেতন অবস্থায় ফুটপাত পড়ে থাকলে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।
এনএইচ





