ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বুধবার ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮) বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার সাখরখাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

তিনি আরও জানান, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। গত ৭-৮ মাস পূর্বে কাজের জন্য তারা ভারতে গিয়েছিল।

এএইচ