রাজধানীর গুলিস্তান এলাকার একটি হোটেল থেকে সাত অপহরণকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মোমিনুল ইসলাম নামের এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাত অপরহণকারীকে আটক করে। তাদের নাম জানা যায়নি। এসময় তাদের হেফাজত থেকে অপহৃত হওয়া ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেএইচ