চট্টগ্রাম মহানগর পুলিশের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন একই থানা এলাকার বাসিন্দা নুর নাহার দুলি নামের এক নারী।

সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালতে ওই মামলাটি দায়ের করা হয়।

মামলায় ওসি ছাড়াও স্থানীয় সুলতান আহাম্মদ এবং ইমতিয়াজ আহাম্মদ নামক আরও দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার অথবা তদুর্ধ কর্মকর্তার মাধ্যমে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, পাহাড়তলী থানা এলাকার বাসিন্দা নুর নাহার দুলি পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অপর দুই ব্যক্তির বিরুদ্ধে মারধর, ভাঙচুর এবং শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

এসএইচ