খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জেলার দিঘলীয়া উপজেলার গাজীরহাটের একটি বাগান থেকে শনিবার সকালে রফিউদ্দিন (৪২) নামের এই বিএনপিকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবার নাম ফুল মিয়া।

মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু জানান, ভোররাতে রফিউদ্দিনকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রফিউদ্দিন উপজেলা বিএনপির কর্মী দাবি করে তিনি জানান, পুলিশ এ হত্যাকাণ্ডটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।

দিঘলীয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রফিউদ্দিন হত্যা রহস্যজনক। লাশের ময়নাতদন্ত ছাড়া কোনো মন্তব্য করা যাবে না।

ইআর