রাজধানীর রামপুরার বনশ্রীতে ফারুক হোসেন নামে এক চালককে গুলি করে হত্যার পর প্রাইভেটকার ছিনতাই করেছেন ‍দুর্বৃত্তরা।

বনশ্রী বড় মসজিদের সামনে রবিবার রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।

রামপুরা থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, মালিকের কাছে প্রাইভেটকার পৌঁছানোর জন্য সেটি চালিয়ে যাচ্ছিল ফারুক। ঘটনাস্থলে অপর একটি প্রাইভেটকারে আসা ৪-৫ জন ফারুকের গতিরোধ করে। এরপর তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে ছিনতাইকারীরা গলায় গুলি করে। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।

নিহতের বিস্তারিত পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

ইআর