রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন আমি নিরপেক্ষ, বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য চিন্তা করি। আপনারা (বাংলাদেশী)যারা বিদেশে থাকেন দেশে টাকা পাঠাবেন এবং দেশে কলকারখানা স্থাপন করে দেশের উন্নয়নে ভুমিকা রাখবেন।
বৃহস্পতিবার রাতে মদিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে কক্ষ থেকে বের হওয়ার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর প্রসঙ্গ আসতেই রাষ্ট্রপতি বলেন, ‘এই পাগল ছাগলের কথা আর বইলেন না’।
তিনি বলেন, হজে দেশ এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য দোয়া করেছি। আপনারাও দেশের জন্য দোয়া করবেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার সভাপতি ডা. কে এম মাসুদুর রহমানের নেতৃত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. নিয়াজ মোহাম্মদ খান, সহ সভাপতি প্রকৌশলী কাওছার আহামেদপ্রমুখ।
সৌদি বাদশাহ’র আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসাবে সপরিবারে হজ পালন শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের।
এমআর





