মহানগরীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় ৯ জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।
শনিবার রাত পৌনে ১০টার দিকে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আর তাদের সবার বাড়ি মাগুড়া জেলায়।
এ ব্যাপারে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি মো. মহসিন বলেন, উদ্ধার হওয়া ওই নয় জনের সবার বাড়ি মাগুড়া জেলায়। তাদের শাহ আমানত সেতু সংলগ্ন বাস্তুহারা কলনি এলাকায় জড় করা হয়। রাতে তাদের নৌকায় তুলে মালয়েশি পাঠাবার কথা ছিল।
তিনি বলেন, আমরা এ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি। তবে কোন পাচার চক্র তাদের অবৈধভাবে মালয়েশিয়া পাঠাচ্ছিল সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ
জাতীয়
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৯ জন আটক
মহানগরীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় ৯ জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।





