বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলায় দর্শকদের সমাগমে মুখরিত ক্যাম্পাস। মেলা উপলক্ষে শিশু কিশোর, যুবক-যুবতী তথা সকল শ্রেনীর মিলনমেলায় পরিণত হয়েছে জাবি ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ে ক্যাফিটেরিয়া চত্তরে বর্ষবরণ উপলক্ষে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজনের আজ দ্বিতীয় দিন চলছে।

মেলায় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আশেপাশের বিভিন্ন শ্রেনীর মানুষের ভীড় লক্ষ্য করার মত। মেলা উপলক্ষে বাঙালরি ঐতিহ্যপূর্ণ বিভিন্ন পোশাক-পরিচ্ছদ ও বাঙালি খাবারের স্টল বসিয়েছে বিভিন্ন নামিদামী প্রতিষ্ঠান। চলছে সকাল থেকে গভীর রাত পযর্ন্ত বেচা-কেনা।

মেলায় আগত ধানমন্ডী থেকে বন্ধুবান্ধবীদের সাথে ঘুড়তে আসা নিঝুম বলেন, ‘বৈশাখ তথা নববর্ষ বাঙালির অস্তিত্তে¡র সাথে অতোপ্রতোভাবে জড়িত। বাঙালি সংস্কৃতির একটি অন্যতম অংশ। নববর্ষ উপলক্ষে আমরা সকলে বাঙালি পোশাক পড়ে ঘুড়তে এসেছি । অনেক মজা করছি।’

এদিকে নববর্ষকে আরো বৈচিত্রময় করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেলার পাশাপাশি তিনদিন ব্যপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আজ ২রা বৈশাখ বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে বিকেল ৫ টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৬টায ছাত্র-শিক্ষক কেন্দ্রের লোকসংগীত। এছাড়াও ৩রা বৈশাখ বিকেল সাড়ে পাঁচটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে গাজীর পালা পরিবেশন করা হবে।

এম আর