চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকচাপায় নারীসহ দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জাহানারা বেগম (৪০) গোমস্তাপুর উপজেলায় রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের বাদলের স্ত্রী ও আরশাদ আলী (৩৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রাজবংশী পাড়ার একরাম আলীর ছেলে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের পার্বতীপুর ইউনিয়নের সোনাবর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রহনপুর থেকে আড্ডাগামী একটি দ্রুতগামী ট্রাক একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান আরোহী জাহানারা বেগম ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত হন আরশাদ আলী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) শামিম হোসেন জানান, ট্রাকসহ চালক পলাতক রয়েছে। তাদের আটকে অভিযান চলছে।
এমবি





