বাংলাদেশ বিমানের বিতর্কিত জিএম-পিআর পদ থেকে খান মো. মোশাররফকে অপসারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানকে জড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে জড়িয়ে নেতিবাচক খবর প্রকাশ করা হয়েছে বিভিন্ন গনমাধ্যমে।এছাড়া বিমানের কর্মকর্তাদের অভ্যন্তরীন বিষয়ে অনেক অভিযোগ থাকলেও এসব নিয়ে প্রয়োজনীয় কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি খান মো. মোশাররফকে।
কিন্তু বিমান চেয়ারম্যানের ধর্মপুত্র পরিচয়দানকারী সোনা চোরাচালানের হোতা পলাশকে নিয়ে সম্প্রতি খবর প্রকাশ হলে খান মো. মোশাররফ প্রতিবাদ পাঠান।তাই বিতর্কের শুরু হয় নতুন করে।
এ ছাড়াও খান মোশাররফের বিরুদ্ধে আরো অনেক অভিযোগের তদন্ত এখন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
ইআর





